নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ১৪:২৬
নেপাল প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব


বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে সুযোগ না পেলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলছেন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) খেলার সুযোগ পেয়েছেন তিনি।


বর্তমানে শ্রীলঙ্কার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার। টুর্নামেন্ট চলাকালেই নেপালের ফ্র্যাঞ্চাইজি দল পোখারা অ্যাভেঞ্জার্স তাকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে পোখারা অ্যাভেঞ্জার্স লিখেছে, ‘বিশ্বমঞ্চ থেকে এবার পোখরার চূড়ায়! ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডার এখন নেপাল প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে পোখারা অ্যাভেঞ্জার্সের সদস্য। পরিবারে স্বাগতম, সাকিব আল হাসান!’


ঘোষণার পোস্টে সাকিবকে ঘিরে বিশেষ গ্রাফিক্সও প্রকাশ করে দলটি। সেখানে পাহাড়ের চূড়ায় সিংহাসনে বসা সাকিবের পাশে বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এবং পেছনে প্রতীকী শকুনের মূর্তি দেখানো হয়।


২০২৪ সালে প্রথমবারের মতো শুরু হয় নেপাল প্রিমিয়ার লিগ। উদ্বোধনী আসরের শিরোপা জেতে জনকপুর বোল্টস। আর সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় লুম্বিনি লায়নস।


এদিকে, চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত চার ম্যাচে পাঁচটি উইকেট শিকার করেছেন সাকিব। তবে ব্যাট হাতে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। দুই ইনিংসে তার সংগ্রহ মাত্র ১০ রান।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য