নানা অপপ্রচারের মাধ্যমে অনেকেই সরকারের কাজে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, সরকারের কোনো গাফিলতি হলে প্রধানমন্ত্রী তা শক্ত হাতে মোকাবিলা করছেন। একই সঙ্গে জনগণের কাছে সরকার তার প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করে যাচ্ছে।
তিনি বলেন, ‘এসব ষড়যন্ত্র বন্ধ হয়ে যাবে, যখন তারেক রহমানের কাজের অংশগুলো দলিল হিসেবে জনগণের হাতে পৌঁছে যাবে।’
এ ছাড়া সরকারের ইতিবাচক বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি।