মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১৩:৫৪
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ



মক্কা ডিফেন্স প্যাক্ট বা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তবে এ বিষয়ে এখনো কোনো অগ্রগতি হয়নি বলেও জানিয়েছেন তিনি।


সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


হুমায়ুন কবির বলেন, ‘মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। তবে এ বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই।’


তিনি বলেন, বাংলাদেশ এখন বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক উদ্যোগে অংশগ্রহণের বিষয়ে আগ্রহী। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশীজন এবং মুসলিম বিশ্বের সংশ্লিষ্ট দেশগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আগ্রহ দেখাচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশকে আমন্ত্রণ জানাচ্ছে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মক্কার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। মধ্যপ্রাচ্যে যদি ইসলামিক দেশগুলোর মধ্যে কোনো নিরাপত্তা চুক্তি বা প্রতিরক্ষা কাঠামো গড়ে ওঠে, তাহলে সেখানে বাংলাদেশের অংশগ্রহণ অস্বাভাবিক হবে না।


তিনি বলেন, ‘এটা ইতিবাচকভাবে দেখা হচ্ছে।’ তবে মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা অগ্রগতি হয়নি বলেও তিনি জানান।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য