মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন গ্রামে ফুটবল বিতরণ করলেন মনিরুজ্জামান মনির

দে
মোরশেদ আহমেদ
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬, ১৩:৫৪
মাদকমুক্ত সমাজ গঠনে বিভিন্ন গ্রামে ফুটবল বিতরণ করলেন মনিরুজ্জামান মনির


বরিশালের উজিরপুর উপজেলার ৬ নং বড়াকোঠা ইউনিয়নের উত্তর সাকরাল গ্রামসহ বিভিন্ন এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ফুটবল উপহার দিয়েছেন সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির।

সম্প্রতি তিনি উত্তর সাকরাল গ্রামসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে যুবকদের মাঝে ফুটবল বিতরণ করেন। এ সময় তিনি তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠনের আহ্বান জানান।

মোঃ মনিরুজ্জামান মনির বলেন, বর্তমান সময়ে মাদক যুবসমাজের জন্য একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে অনেক তরুণ তাদের মেধা, সম্ভাবনা ও ভবিষ্যৎ হারিয়ে ফেলছে। যুবসমাজকে এ ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের ছোবল থেকে দূরে রাখে।

তিনি আরও বলেন, “আমি চাই আমাদের ইউনিয়নের প্রতিটি তরুণ খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকুক। মাঠে খেলাধুলা করলে তারা সুস্থ থাকবে, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। একটি সুন্দর, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ফুটবল পেয়ে স্থানীয় তরুণরা আনন্দ প্রকাশ করে বলেন, এ ধরনের উদ্যোগ তাদের খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করবে। তারা নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের সুস্থ রাখার পাশাপাশি সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডেও যুক্ত হতে আগ্রহী হবে।

এলাকাবাসী জানান, উত্তর সাকরাল গ্রামসহ বিভিন্ন এলাকায় তরুণদের মাঝে খেলাধুলার সরঞ্জাম বিতরণ একটি ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ। এতে যুবসমাজ মাঠমুখী হবে এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে উৎসাহিত হবে।

তরুণ প্রজন্মের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সমাজসেবক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান মনির।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য