লাকসাম জংশন বাজারে ভয়াবহ আগুনে দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতিসাধন

দে
সৈয়দ মুজিবুর রহমান
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:৪৪
লাকসাম জংশন বাজারে ভয়াবহ আগুনে দোকান পুড়ে ছাই, ১৫ লাখ টাকার ক্ষতিসাধন




কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কমভিউ কনফেকশনারি’ নামের একটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা, মালামাল, আসবাবপত্রসহ দোকানের প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেন, দোকানের স্বত্বাধিকারী মো. মমিনুল ইসলাম। রবিবার (৩০ আগষ্ট) রাত ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


এলাকাবাসী, প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মমিনুল ইসলাম। পরে রাতে ওষুধ কিনতে বাজারে আসা এক ক্রেতা দোকানটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।


খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হন। ততক্ষণে দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।


ফায়ার সার্ভিস সদস্যদের প্রাণপণ চেষ্টার ফলে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় সম্ভাব্য বড় ধরনের বিপর্যয় থেকে জংশন বাজার রক্ষা পেয়েছে বলে স্থানীয়রা জানান।


এদিকে, ক্ষতিগ্রস্ত দোকানটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে হওয়ায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাড়ি ও সরঞ্জাম ব্যবহারের কারণে সড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল পুনরায় শুরু হয়।


অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম বিপাকে পড়েছেন দোকানটির স্বত্বাধিকারী মো. মমিনুল ইসলাম।


তিনি জানান, দীর্ঘদিনের সঞ্চয়, ঋণ ও ব্যবসার মূলধন দিয়ে দোকানে বিপুল পরিমাণ মালামাল তুলেছিলেন। আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেছে। আবার নতুন করে ব্যবসা শুরু করা আমার জন্য অনেক কষ্টহাধ্য হয়ে পড়বে।


অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ মজির আহমেদ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন মশু।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, মমিনুলের দোকানটি পুড়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই অবস্থায় তাঁর ব্যবসা পুনরায় চালু করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন। তাঁরা ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীকে সহযোগিতার আহ্বান জানান।


এ সময় আলহাজ মজির আহমেদ ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীকে সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, “আল্লাহর ইচ্ছায় সব হয়েছে। আমরা সবাই মিলে সহযোগিতা করলে ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ী আবারও ঘুরে দাঁড়াতে পারবেন ইনশাল্লাহ।”


অন্যদিকে, বিএনপি নেতা মোশারফ হোসেন মশু বলেন, “আগামী ৪ সেপ্টেম্বর জাতীয় সংসদ সদস্য মো. আবুল কালাম লাকসামে আসবেন। তাঁর সঙ্গে আলোচনাক্রমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”


এই ব্যাপারে সোমবার (৩১ আগষ্ট) দুপুরে লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স'র স্টেশন ঋপরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য