কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা- কর্মচারীকে মারধরের ঘটনায় সিইও ফজলে রাব্বীকে প্রত‌্যাহার

দে
আসলাম উদ্দিন আহম্মেদ
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১০:৪০
কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা- কর্মচারীকে মারধরের ঘটনায় সিইও ফজলে রাব্বীকে প্রত‌্যাহার

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম পৌরসভার কর্মকর্তা - কর্মচারীকে মারধরের ঘটনায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ফজলে রাব্বীকে প্রত‌্যাহার ক‌রা হয়েছে। র‌বিবার (১৬ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের যুগ্ম স‌চিব সগীর হোসেন স্বাক্ষ‌রিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।


পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারীকে মারধর ও অসদাচরণের অভিযোগ উঠার পর সিইও ফজলে রাব্বীকে প্রত‌্যাহার করা হলো। তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সংযু‌ক্ত করা হয়েছে। কু‌ড়িগ্রাম পৌরসভার প্রশাসক ও অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) বিএম কুদরত-এ-খুদা এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।


এর আগে গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) জেলা প‌রিষদের ডাকবাংলোর সিইও রাব্বী তার আবা‌সিক কক্ষে পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক রশিদ এবং পরিচ্ছন্নতা শাখার চতুর্থ শ্রেণির কর্মচারী আনারুল ইসলামকে গা‌লিগালাজ ও মারধর করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী দুই কর্মচারী। এ ঘটনার প্রতিবাদে বৃহস্প‌তিবার দুপুর থেকে কর্মবিরতিতে যান পৌরসভার কর্মচারীরা। অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন তারা।


এতে পৌরসভার সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাধ অ‌ভিযুক্ত সিইও‌ ফজলে রাব্বীকে অপসারণে দ্রুত কার্যকর ব‌্যবস্থার আশ্বাস দেন। ওই দিনই তি‌নি মন্ত্রণালয়ে চি‌ঠি পাঠান। ওই চি‌ঠির প্রেক্ষিতে দুই দিনের মাথায় তাকে প্রত‌্যাহারের আদেশ জা‌রি করলো স্থানীয় সরকার বিভাগ। এদিকে তাকে প্রত্যাহার করায় কর্মকর্তা- কর্মচারীরা তাদের কর্মবিরতি তুলে নিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য