কুমিল্লার লাকসামে শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ

দে
সৈয়দ মুজিবুর রহমান
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৬:৪২
কুমিল্লার লাকসামে শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ


কুমিল্লার লাকসামে মঙ্গলবার (১৮ আগষ্ট) প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ এবং ওষুধিসহ নানাহ প্রজাতির পাঁচ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে।


ওইদিন লাকসাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাজীমুড়া সমাজকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অর্থায়নে এবং লাকসাম উপজেলা সমবায় অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে এ গাছের চারা বিতরণ করা হয়।


গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন লাকসাম উপজেলা সমবায় অফিসার শাহিনুর রহমান ভুঁইয়া।


এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লাকসাম উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান ফারুক, গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. শওকত আলম সেলিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম মনির মজুমদার এবং গাজীমুড়া সমাজকল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক এমডি) মো. রাসেল আহমেদ।


অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের পতিত জায়গা-জমি, বাড়ির আঙ্গিনায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, নির্মল ও বিশুদ্ধ বায়ু পেতে এবং সবুজ-শ্যামল পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি, গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।


বক্তারা আরো বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর কর্মসূচি গ্রহণ করেছেন। ১৬ কোটি মানুষের দেশে প্রত্যেকে দু'টি করে গাছ লাগালে প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। ফলে বাংলাদেশ গ্রীণ এন্ড ক্লিন রাষ্ট্রে পরিণত হবে। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও নির্মল অক্সিজেন গ্রহণে এদেশ হবে বিশ্বের সেরা দেশ। তাই বৃক্ষরোপন এবং বৃক্ষের পরিচর্যায় সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য