কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

দে
আসলাম উদ্দিন আহম্মেদ
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২
কুড়িগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নানা আয়োজনে কুড়িগ্রামে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মাহফিল।


​ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

​জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

​প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বিক সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে গিয়ে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।"

​পথসভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং সাবেক কুড়িগ্রাম পৌরসভা মেয়র আবু বকর সিদ্দিক। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর জোর দেন।

​কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।#


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য