কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মুশা পাকার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন নীলফামারী সদর উপজেলার কালিতলা এলাকার শ্রী দারিকা চন্দ্র রায়ের ছেলে জয়ন্ত রায় (২৬) এবং একই জেলার সুটিপাড়া এলাকার মেহের উদ্দিনের ছেলে মমিন উদ্দিন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদারের তত্ত্বাবধানে কয়েকজন শ্রমিক পল্লী বিদ্যুতের নতুন লাইন সম্প্রসারণের জন্য বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছিলেন। কাজ চলাকালে একটি খুঁটি পুরোনো বিদ্যুৎ সঞ্চালন লাইনের ওপর পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জয়ন্ত রায় ও মমিন উদ্দিন গুরুতর আহত হন।




পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জ জোনাল পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম রোকনুজ্জামান বলেন, কাজ শুরুর আগে সংশ্লিষ্টরা বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন (শাটডাউন) করার জন্য নির্ধারিত ফরম পূরণ করেননি। এমনকি মৌখিকভাবেও কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়নি।



কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল কুদ্দুস দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রকৃত কারণ এবং কাজের সময় নিরাপত্তাবিধি অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য