কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, ০৭:১৯
কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশজুড়ে সতর্কতা জারির কারণ ব্যাখ্যা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর সম্ভাব্য তৎপরতার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী, যেটি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী, তাদের বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে কারণে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”


সম্প্রতি ঢাকার মতিঝিল, আশুলিয়া এবং মিরপুর-১০ এলাকায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলোর বিষয়ে তিনি জানান, প্রতিটি ঘটনার পৃথক তদন্ত চলছে। মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে পাওয়া পরিত্যক্ত ব্যাগটি পরীক্ষা করে তাতে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি।


তিনি আরও বলেন, কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে নিরাপত্তার স্বার্থে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করা হয়। নাশকতার কোনো পরিকল্পনা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে, বোমা রেখে যাওয়া বা এ ধরনের ঘটনার হার তুলনামূলকভাবে কম। তবুও সম্ভাব্য যেকোনো ঝুঁকি মোকাবিলায় পুলিশ ও বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য