জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্যয়

দে
আনোয়ার হোসেন
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ০৮:১৩
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্যয়


"জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ" এ স্লোগানে উজ্জীবিত হয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫আগষ্ট) বিকেলে মিনি স্টেডিয়াম চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুন,সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ,মহিলা দলের সভাপতি নাজমা আক্তার,সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী,ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা রাসেল প্রামানিক,সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ। এসময় বক্তাগণ বলেন,জুলাই গনঅভ্যুত্থান এক দিনে হয়নি। দীর্ঘ ১৭বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, সংগ্রাম,খুন-গুম, হত্যা,জেল-জুলুম নির্যাতনের মতো নানা লোমহর্ষক ও বিভীষিকাময় ঘটনা থেকে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে।দলের অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। আর এর নেপথ্যে তারেক রহমান নেতা-কর্মীদের আন্দোলনে ঝাপিয়ে পড়াসহ নানা দিকনির্দেশনা মূলক কার্যকরী ভূমিকা রেখেছিল।


তাই জুলাই কারো দলের হতে দিবনা। একটি দলের কারণে মহান মুক্তিযুদ্ধ আজ বির্তক হয়েছে। তাই জুলাই কারো দলে হতে দিবনা।এই জুলাইকে আমরা ধারণ ও লালন করে এবং জুলাই সনদকে বাস্তবায়ন করে স্বপ্নের বাংলাদেশ ও তারেক রহমানের সবার আগে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছি।পরিশেষে জুলাই গনঅভ্যুত্থানে সকল শহীদদের বিদেহী আত্মা মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য