জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: সানাউল্লাহ

বিভাগ: জাতীয় রিপোর্টার: ডেস্ক রিপোর্ট 08 Jul 2026, 06:53 AM ⏱ পড়তে সময় লাগবে 1 মিনিট
জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি: সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র নির্ধারণ থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সেই অভিজ্ঞতার আলোকে সাজানো হচ্ছে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ, সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা নিয়ে অংশীজনদের সঙ্গে আয়োজিত এক সংলাপে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা হালনাগাদের কাজ চলছে। জাতীয় নির্বাচনে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে, যাতে নির্বাচন আরও সুষ্ঠু, গ্রহণযোগ্য ও কার্যকরভাবে আয়োজন করা যায়।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলোর দেওয়া সুপারিশ ও মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব প্রস্তাব যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।

সানাউল্লাহ আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন পৃথক আইনি কাঠামোর আওতায় পরিচালিত হয়। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচন-পরবর্তী মূল্যায়নের কাজও সম্পন্ন করেছে নির্বাচন কমিশন, যা ভবিষ্যৎ নির্বাচনের প্রস্তুতিতে সহায়ক হবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য