হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩
হজের টাকা জমা নিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ



২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও হজের অর্থ জমা দিতে আসা গ্রাহক উপস্থিত থাকলে তাদের টাকা গ্রহণ করতে বলা হয়েছে।


বুধবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।


কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এ অনুযায়ী আগামী শুক্র ও শনিবার হজ নিবন্ধনের অর্থ গ্রহণকারী ব্যাংক শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা রাখতে হবে।


এ ছাড়া নির্ধারিত ব্যাংকিং লেনদেনের সময় শেষ হয়ে গেলেও হজের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক ব্যাংকে উপস্থিত থাকলে তাদের অর্থ গ্রহণ করতে হবে।


এ সময় সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য