গণ-অভ্যুত্থান কোনো ‘নিউটনের আপেল’ ছিল না, বরং এটি দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সাদা দল’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিল না। এটাকে আমাদের পাকাতে হয়েছে। এটা কখনো অটোমেটিক ছিঁড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে এই আন্দোলন ও গণ-অভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের রাজনীতির নতুন বন্ধুরা নতুন বন্দোবস্তের নতুন রাজনীতির কথা বলে পুরোনো বন্দোবস্তের ধারায় এগোচ্ছেন। তাদের সংশোধন হতে বলব। রাজনীতিতে বাল্যশিক্ষা শ্রেণির ছাত্র হয়ে যদি বিশ্ববিদ্যালয়ের প্রফেসরের মতো আচরণ করা হয়, সেটা ঠিক নয়। শিখতে হবে, অনেক দূর যেতে হবে। রাজনীতির মাঠ অনেক কঠিন, বন্ধুর ও কণ্টকাকীর্ণ পথ। এত সহজ নয়।’
সালাহউদ্দিন আহমদ বলেন, কেউ যদি মনে করেন মাত্র ৩৬ দিনের আন্দোলনের মধ্যে ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের কোনো ভূমিকা নেই, তাহলে সেটিও রাজনৈতিক অপরিপক্বতা। রাজনীতির মাঠের প্রাথমিক পর্যায়ের ছাত্র হয়েই সবকিছু বুঝে ফেলেছেন—এমন মনোভাব ঠিক নয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনে সহযোগী ছিলেন, তাদের কেউ কেউ প্রকাশ্যে বা অন্যভাবে আন্দোলনে অংশ নিয়েছেন। তবে অনেকেই প্রকাশ্যে মাঠে-ময়দানে খুব বেশি সক্রিয় ছিলেন না।
তিনি বলেন, ‘আমরা জাতীয় সংসদে বিতর্ক করব, মাঠে-ময়দানে রাজনীতি করব—সেটা হবে গণতান্ত্রিক চর্চা। কিন্তু আমরা এমন চর্চা করব না, যাতে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন সহজ ‘চেতনা বিক্রির রাজনীতি ব্যর্থ হয়েছে’জুলাই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব ছিনিয়ে নিয়ে সেটিকে ভিত্তি করে রাজনৈতিক দল গঠন করে রাজনীতি করতে চাওয়া ব্যক্তিদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, ‘একাত্তরের চেতনা বিক্রির রাজনীতি বাংলাদেশে মারাত্মকভাবে ফেল করেছে (ব্যর্থ হয়েছে)।’
শেখ হাসিনা একাত্তরের চেতনা বিক্রি করতে করতে দিল্লিতে গিয়ে বসে আছেন বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, ‘আমরা বলেছি, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে—এটা একটা প্রবাদ হয়ে গেছে। প্রবক্তা আমি হলেও, প্রবাদ হতে তো অসুবিধা নেই। কেন হয়েছে? এই চেতনার রাজনীতি করতে করতে।’
/এসআইএন
হয়।’
হবে না।’