দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৬:৪৯
দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রী


বাংলাদেশ সফররত সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেছেন।


মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টার কিছুক্ষণ পর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদল পৌঁছালে বৈঠক শুরু হয়। এতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য এবং জনশক্তি খাতে সহযোগিতা বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে।


বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও দুই দেশের মধ্যে মতবিনিময় হওয়ার কথা রয়েছে।


এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছান সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।


সফরকালে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের অবস্থান নিয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য