চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তি

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:৩১
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, প্রস্তুত খসড়া চুক্তি


চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। এ জন্য একটি খসড়া চুক্তিপত্রও প্রস্তুত করা হয়েছে বলে জানান তিনি।


মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।


জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে জাহেদ উর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে যুদ্ধক্ষেত্রে এই যুদ্ধবিমানের কার্যকারিতার বাস্তব অভিজ্ঞতা পাওয়া গেছে। ভারত-পাকিস্তান সংঘাতের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, ওই সংঘাতে ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় চীনের জে-১০ যুদ্ধবিমান ভূমিকা রেখেছিল।


তিনি বলেন, চীনের তৈরি জে-১০ একটি মাল্টিরোল ফাইটার। রাফালকে ৪.৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমানগুলোর অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে জে-১০ ভালো করেছে বলে বাংলাদেশ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।


তথ্য উপদেষ্টা বলেন, জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে বাংলাদেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে এবং আশা করা যায়, প্রক্রিয়াটি সফলভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।


যুদ্ধবিমানের দাম প্রসঙ্গে তিনি বলেন, একই ধরনের সক্ষমতার রাফাল বা ইউরোফাইটার টাইফুনের তুলনায় চীনের তৈরি যুদ্ধবিমানগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম।


তবে যুদ্ধবিমান কেনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, ক্রয়সংখ্যা, মূল্য ও সরবরাহের সময়সূচি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য সংবাদ সম্মেলনে জানানো হয়নি।


একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য