চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১২:৫২
চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

প্রাথমিকভাবে চা শ্রমিকদের জন্য ২০ হাজার রেইনকোট বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে কর্মসূচি শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী এ. জেড. এম জাহিদ হোসেন।


সমাজকল্যাণমন্ত্রী বলেন, দেশের নিবন্ধিত ১ লাখ ৩০ হাজার চা-বাগান শ্রমিকের প্রত্যেককে রেইনকোট দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সম্প্রতি প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফরের বিভিন্ন কর্মসূচিতে প্রবল বৃষ্টির মধ্যেও চা শ্রমিকরা অংশ নেন। তখন বর্ষা মৌসুমে চা পাতা উত্তোলনের সময় শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দেওয়ার পরিকল্পনা করেন প্রধানমন্ত্রী।


তিনি বলেন, পরিকল্পনা বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন বেসরকারি করপোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে সরকার ২০ হাজার রেইনকোট সংগ্রহ করেছে। মঙ্গলবার সচিবালয়ে প্রতীকীভাবে ১০ জন চা শ্রমিকের হাতে এসব রেইনকোট তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সমাজকল্যাণমন্ত্রী জানান, আগামী দুই দিনের মধ্যে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জের চা শ্রমিকদের কাছে স্থানীয় সংসদ সদস্য এবং মালিক-শ্রমিক প্রতিনিধিদের মাধ্যমে রেইনকোটগুলো পৌঁছে দেওয়া হবে।



একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য