ব্যালন ডি’অর দৌড়ে কেইনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মেসি ও ইয়ামাল

ব্যালন ডি’অর দৌড়ে কেইনের ঘাড়ে নিশ্বাস ফেলছেন মেসি ও ইয়ামাল

২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পর ব্যালন ডি’অর ২০২৬-এর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ২ অ্যাসিস্ট করে গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

৩৯ বছর বয়সী মেসি এর আগে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতিয়েছেন। এবার তার নেতৃত্বেই বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই স্পেনের বিপক্ষে ফাইনালে জয় পেলে ব্যালন ডি’অরের লড়াইয়ে তিনি আরও এগিয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

তবে ক্লাব মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৭৩ গোল করে তিনটি শিরোপা জেতা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন এখনও ব্যালন ডি’অরের পাওয়ার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন।

অন্যদিকে, স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী তারকা লামিন ইয়ামাল। ফাইনালে উজ্জ্বল পারফরম্যান্স করতে পারলে ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার সুযোগও রয়েছে তার সামনে।

পাওয়ার র‌্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে রয়েছেন বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিসে। পঞ্চম স্থানে আছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে। এরপর যথাক্রমে ষষ্ঠ স্থানে ওসমান ডেম্বেলে, সপ্তম স্থানে খভিচা কভারাটসখেলিয়া, অষ্টম স্থানে আর্লিং হাল্যান্ড, নবম স্থানে লুইস দিয়াজ এবং দশম স্থানে ভিতিনিয়া অবস্থান করছেন।

এদিকে ১১ থেকে ২০ নম্বরের মধ্যে রয়েছেন মিকেল ওয়ারসাবাল, লাউতারো মার্টিনেজ, ডেকলান রাইস, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, আশরাফ হাকিমি, গ্যাব্রিয়েল মাগালহাইস, ব্রুনো ফার্নান্দেজ, ডেভিড রায়া এবং জুড বেলিংহাম।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিতব্য ব্যালন ডি’অর অনুষ্ঠানে ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারটি কার হাতে উঠবে, তা অনেকটাই নির্ভর করছে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের ফলাফলের ওপর।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অন্যান্য