বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি: রিজভী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:১৩
বিএনপি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি: রিজভী


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেছেন, বিএনপি সারা দেশে একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। দলটি কখনো জনগণের সঙ্গে প্রতারণা করেনি এবং জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।


বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।


রিজভী বলেন, বিএনপি এখন একটি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দেশের মানুষ ভয় ও রুদ্ধশ্বাস পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছে।


তিনি বলেন, নির্বাচনের সময় দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। আলোচনা-সমালোচনা উপেক্ষা করে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করায় প্রধানমন্ত্রী জনপ্রিয় হয়ে উঠছেন বলেও মন্তব্য করেন তিনি।


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের মানুষ খেয়ে-পরে শান্তিতে থাকার পাশাপাশি আইনের শাসন নিশ্চিত দেখতে চায়। যে-ই অন্যায় করুক না কেন, প্রত্যেক অন্যায়কারীকে আইনের আওতায় আনতে হবে।


সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট সব সদস্য জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করবেন বলেও আশা প্রকাশ করেন রিজভী।


সম্প্রতি রংপুরে একই পরিবারের চারজন নিহতের ঘটনায় অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করায় সরকারকে ধন্যবাদ জানান তিনি। দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ না হলেও তা আরও উন্নত করার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য