বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৭:৫৬
বেসরকারি খাতের শীর্ষ উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দেশের বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দেশের বেসরকারি খাতের বিভিন্ন সমস্যা, জ্বালানি সংকট এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেন প্রধানমন্ত্রী।

বৈঠকে বন্ধ শিল্পকারখানা পুনরায় চালুর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং উৎপাদন বৃদ্ধি নিয়ে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা কামনা করেন সরকারপ্রধান।

এ সময় ব্যবসায়ীরা শিল্পখাতের বিকাশে আর্থিক প্রণোদনা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ, ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন এবং বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো আরও সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানান।

বৈঠকে যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকসহ দেশের বিভিন্ন শীর্ষ শিল্পগোষ্ঠী ও প্রতিষ্ঠানের উদ্যোক্তারা অংশ নেন। বৈঠকে শিল্প ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য