বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৯:৪৬
বাণিজ্যিক ব্যাংকের সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ব্যাংকিং খাতের এই দুর্বলতা নিয়ে কেন্দ্রীয় ব্যাংককে সবসময় উদ্বিগ্ন থাকতে হয় বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ আগস্ট) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

মো. মোস্তাকুর রহমান বলেন, সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো এখনো কাঙ্ক্ষিত সক্ষমতা অর্জন করতে পারেনি। ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তার এই ঘাটতি বাংলাদেশ ব্যাংকের জন্য উদ্বেগের বিষয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভবিষ্যতে সাইবার হামলা কমার সম্ভাবনা নেই; বরং এ ধরনের হামলা আরও বাড়তে পারে। সরকারি প্রতিষ্ঠানগুলোর তথ্য নিরাপত্তা ব্যবস্থাও এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই সাইবার নিরাপত্তা জোরদারে সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাকস্বাধীনতার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে বুলিং, মিথ্যা ও হয়রানিমূলক কনটেন্টের প্রচারণা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

এ ছাড়া সরকারকে নিয়ে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার ঠেকাতে শিগগিরই মেটা, গুগলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি।



সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য