আত্রাইয়ে সরকারি জায়গায় গাছ কাটার অপরাধে জরিমানা

দে
রুহুল আমিন
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ১১:৫৭
আত্রাইয়ে সরকারি জায়গায় গাছ কাটার অপরাধে জরিমানা

আএা(নওগাঁ)সংবাদদাতা:নওগাঁর আত্রাই উপজেলার সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি আদেশ অমান্য করে সরকারি জায়গায় লাগানো গাছ অবৈধভাবে কাটার অভিযোগে মিন্টু প্রামাণিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 



গতকাল বুধবার (১৯ আগষ্ট ) দুপুরের দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এ অর্থদণ্ড প্রদান করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোঁপাড়া ইউনিয়নের সদুপুর দক্ষিণ পাড়ায় সরকারি জায়গায় লাগানো গাছকাটা হচ্ছে এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। পরে ঘটনার সত্যতা পাওয়ায় জড়িত মিন্টু প্রামানিক নামের এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান বলেন, সরকারি জায়গার গাছ কাটার অপরাধে বন আইন দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধায়ায় ঐ ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য