ঢাকার আশুলিয়ায় স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তান হত্যাকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই ঢাকা জেলা।
বুধবার বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ। এ সময় তিনি জানান, প্রাথমিক তদন্তে পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পিবিআই।
পুলিশ সুপার জানান, এ ঘটনায় অভিযুক্ত মনিরুজ্জামান ওরফে হৃদয়কে গত ৯ সেপ্টেম্বর আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্ত হৃদয়ের বিরুদ্ধে তিনটি হত্যাকাণ্ডের মামলা রয়েছে। এর মধ্যে ২০১৪ সালে ফরিদপুরের নগরকান্দায় নিজ স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ২০২২ সালে আশুলিয়ায় গণধর্ষণের পর হত্যার অভিযোগ এবং সর্বশেষ ২০২৬ সালের ৫ সেপ্টেম্বর আশুলিয়ায় পরকীয়ার জেরে স্বামী-স্ত্রী ও তাদের নবজাতক সন্তানকে হত্যার অভিযোগ রয়েছে।
পিবিআই পুলিশ সুপার বলেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে কাজ করছে পিবিআই।
সট: এম এন মোর্শেদ, পুলিশ সুপার, পিবিআই, ঢাকা জেলা।