আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দে
দৈনিক দেশের কথা
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৪:৫৬
আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

আজ (১ আগস্ট) থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযুক্ত করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। শুধু ডিভাইস স্থাপন নয়, এটি সার্বক্ষণিক সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, নতুন যানবাহনের রেজিস্ট্রেশন এবং ফিটনেস সনদ নবায়নের সময় জিপিএস সংযুক্ত অবস্থায় গাড়ি নিয়ে আসতে হবে। সংস্থার নিজস্ব ব্যবস্থার মাধ্যমে ডিভাইস সংযুক্ত রয়েছে কি না, তা যাচাই করা হবে।

বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, নতুন গাড়ির রেজিস্ট্রেশন কিংবা ফিটনেস সনদের জন্য আসার সময় জিপিএস সংযুক্ত থাকতে হবে এবং বিষয়টি যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

  • তবে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দেশের সব গণপরিবহনে জিপিএস কার্যকর করা সম্ভব হবে না। সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম খান বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও সব গাড়িতে জিপিএস চালু করতে আরও কিছু সজিপিএস চালুর সম্ভাব্য সুববাসের অবস্থান, গতি ও চলাচলের রুট রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে।
  • অতিরিক্ত গতি, রুট পরিবর্তন ও অপ্রয়োজনীয় যাত্রাবিরতি নজরদারিতে রাখা সহজ হবে।
  • দুর্ঘটনার ক্ষেত্রে বাসের অবস্থান ও গতিসহ গুরুত্বপূর্ণ তথ্য তদন্তে ব্যবহার করা যাবে।
  • ভবিষ্যতে মোবাইল অ্যাপের মাধ্যমে যাত্রীরা বাসের অবস্থান ও সম্ভাব্য পৌঁছানোর সময় জানতে পারবেন।
  • বাস মালিকরা বহর ব্যবস্থাপনা, জ্বালানি সাশ্রয় এবং রুট নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে করতে পারবেন।

বাস চুরি, ছিনতাই বা জরুরি পরিস্থিতিতে দ্রুত অবস্থান শনাক্ত করা সম্ভবরোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান বলেন, শুধু জিপিএস স্থাপন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। এর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি, কেন্দ্রীয়ভাবে তথ্য পর্যবেক্ষণ, আইন প্রয়োগ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।বিশ্লেষকদের মতে, জিপিএস প্রযুক্তির পাশাপাশি গণপরিবহন ব্যবস্থার সার্বিক সংস্কার, মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ যানবাহন অপসারণ এবং কার্যকর নজরদারি নিশ্চিত করা গেলে এ উদ্যোগের প্রকৃত সুফল পাওয়া সম্ভব হবে। হবে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য