আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৪ আগস্ট ২০২৬, ০৪:৪৫
আজ ঢাকা আসছেন মার্কিন নৌ কমান্ডার স্টিফেন কোহলার

তিন দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন কোহলার। তাঁর নেতৃত্বে ২২ সদস্যের একটি মার্কিন নৌবাহিনী প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে।


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফরের মাত্র তিন দিন পর মার্কিন নৌবাহিনীর শীর্ষ এই কর্মকর্তার ঢাকা সফর অনুষ্ঠিত হচ্ছে। ফলে সফরটিকে দুই দেশের ক্রমবর্ধমান কৌশলগত যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।


ঢাকায় মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড জানিয়েছেন, সফরকালে অ্যাডমিরাল স্টিফেন কোহলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে দীর্ঘদিনের বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা অংশীদারিত্বের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হবে।


মার্কিন দূতাবাস সূত্র জানিয়েছে, কোহলারের নেতৃত্বে ২২ সদস্যের নৌবাহিনী প্রতিনিধিদলের এই সফর আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রমবর্ধমান কৌশলগত গুরুত্বের বিষয়টিও তুলে ধরছে। একই সঙ্গে এটি ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।


অ্যাডমিরাল স্টিফেন কোহলার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর অভিজ্ঞ যুদ্ধবিমানচালক ও কৌশলগত সামরিক নেতা হিসেবে পরিচিত।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য