আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১ আগস্ট ২০২৬, ০৭:১৯
আগামী সপ্তাহেই বাংলাদেশ সফরে আসছেন মার্কিন বিনিয়োগকারীরা: সার্জিও গোর


বাংলাদেশে বিনিয়োগে মার্কিন ব্যবসায়ীদের আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। তিনি বলেছেন, আগামী সপ্তাহেই একটি মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন খাত পর্যালোচনা করবে।


শনিবার (১ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান সার্জিও গোর।


তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।


সার্জিও গোর জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদী। আগামী সপ্তাহে সফরে আসা প্রতিনিধি দল বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ ও সম্ভাব্যতা যাচাই করবে।


এর আগে শুক্রবার (৩১ জুলাই) তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং মানবিক সহায়তা কার্যক্রমে যুক্ত বিভিন্ন প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন তিনি।


উল্লেখ্য, তিন দিনের সরকারি সফরে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সফরকালে তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে একাধিক বৈঠকে অংশ নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য