নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির উপদেষ্টা ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সিংসাড়া বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক প্রয়াত দেওয়ান বেশারতুল্যার স্মরণে অত্যন্ত মর্যাদাপূর্ণ পরিবেশে শোকসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেলে কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ চত্বরে সিংসাড়া বাজার বণিক সমিতির আয়োজনে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুঞ্জুরুল আলমের সভাপতিত্বে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
শোকসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু।
শোকসভায় আরো উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো.তসলিম উদ্দিন, সহ সভাপতি মো.সাইফুল ইসলাম মৃধা,যুগ্ম সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু,সহ সাধারণ সম্পাদক মো.শাহিন আকতার হামিদ,যুবদলের সিনিয়র আহ্বায়ক মো.খোরশেদ আলম,কৃষক দলের সভাপতি মো.আসাদুজ্জামান বুলেট,সাধারণ সম্পাদক কেএম আইয়ুব আলী,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন লোটাস,দপ্তর সম্পাদক মো.হাফিজুর রহমান হাফিজ,অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো.খয়রব আলী,কে,ইউ ডি,এম হাইস্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.শহিদুল ইসলাম,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট সহ সিংসাড়া বাজার বণিক সমিতি সকল সদস্য,উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার পরে তোবারক বিতরণ করা হয়।