আবারো জামালপুরে, নিজ বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

দে
শাহ আলী বাচ্চু
প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১
আবারো জামালপুরে, নিজ বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার



 জামালপুর শহরের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে রোকসানা আক্তার শিলা (৩০) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 


১ সেপ্টেম্বর দুপুরে শহরের চালাপাড়া ওই নার্সের মরদেহটি উদ্ধার করা হয়।


নিহত রোকসানা আক্তার শিলা তিনি চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।


নিহতের স্বজনরা জানায়, গতকাল রাত ১১টার দিকে খেয়েদেয়ে শোবার ঘরে ঘুমিয়ে পড়ে শিলা। সে সম্পূর্ণ সুস্থ ছিল। এ মৃত্যুর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে বলে দাবি করে তারা দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।


এদিকে, নার্সের এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিও জানানো হয়েছে।


এ বিষয়ে সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে হত্যা করা হয়েছে কি-না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য