৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ আগস্ট ২০২৬, ০৭:২৭
৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা চালানোর কোনো সক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


সোমবার (৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। একটি পক্ষ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।


তিনি জানান, আশুলিয়ায় উদ্ধার হওয়া সন্দেহজনক ব্যাগ ও বোমা-সংক্রান্ত ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি দেশে উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাই সরকার তাকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে। কেন জামিন দেওয়া হয়েছে, তা জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি আইনজীবী প্রতিষ্ঠান (ল' ফার্ম) নিয়োগ দেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, বেনজীর আহমেদের কাছে অন্যান্য দেশের পাসপোর্টও থাকতে পারে বলে সরকারের ধারণা রয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য