২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৫ জন

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১২:২৭
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১ হাজার ৮৫ জন

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৫ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।


শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯০০ জনকে সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৩১০ জনে।


এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন আরও ১৮৫ জন। ফলে ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজার ৫৯ জন।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।


স্বাস্থ্য অধিদফতর নাগরিকদের হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ এবং শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার আহ্বান জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য