সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও এর উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সিলেট বিভাগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩১ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৫৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে মারা গেছে ৮৫৬ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ জন।
দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আক্রান্ত ও উপসর্গযুক্ত রোগীদের চিকিৎসা এবং পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।