২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪

দে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ১০:১৭
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯৯৪



দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১২৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এ ছাড়া খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৭১ জন, রাজশাহী বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ২৩ জন এবং সিলেট বিভাগে চারজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত দেশে মোট ২৯ হাজার ৯২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৯ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ১ শতাংশ নারী।


চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে।


সর্বশেষ সংবাদ

একই বিভাগের আরও সংবাদ

🏠 হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাবাংলা খেলাধুলা আইন আদালত বিনোদন অর্থনীতি স্বাস্থ্য শিক্ষা চাকরি প্রবাস ধর্ম তথ্য ও প্রযুক্তি লাইফস্টাইল অপরাধ নারী ও শিশু রাজধানী অন্যান্য