১৬৫ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯-এ এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, ১৬৫ সিসির ঊর্ধ্বে সব ধরনের মোটরসাইকেল আমদানি নিষিদ্ধ থাকবে। তবে পুলিশ বিভাগের জন্য এই সীমা প্রযোজ্য হবে না।
এ ছাড়া মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত শিল্পপ্রতিষ্ঠানগুলো দেশে মোটরসাইকেল উৎপাদনে ব্যবহারের জন্য ৫০০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি করতে পারবে।
এর আগে ২০২১-২০২৪ সালের আমদানি নীতিতেও সম্পূর্ণ তৈরি অবস্থায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানির ওপর বিধিনিষেধ ছিল।