বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং – দৈনিক দেশেরকথা
পিরোজপুর প্রতিনিধি
২০ মে ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২০ মে) দুপুর ১২টায় পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিত চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানি।

প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আওতায় বাস্তবায়িত বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

এ সময় বক্তারা বলেন, সরকারের এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, কৃষিখাতের আধুনিকায়ন এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনগণের মাঝে আরও ব্যাপকভাবে প্রচার ও জনসচেতনতা সৃষ্টির আহ্বানও জানানো হয়।

সভায় জেলা প্রশাসন ও তথ্য অফিসের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়া ঐতিহ্যবাহী বড় ছড়া ইজারা বন্ধে এলাকাবাসীর আহবানে বিশাল মানববন্ধন ২৪ মে

তিস্তা সেতু টোল প্লাজায় সংঘর্ষের ঘটনায় দুজন জেলহাজতে কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষার্থী আহত

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব, ভোক্তার বিরোধিতা

সেনবাগে ১৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

কটিয়াদীতে মাদক-জুয়া এবং চোরের বিরুদ্ধে মানব মানববন্ধন

ডিআইইউ ক্যান্টিনে ১০ কর্মদিবসে ‘যুগান্তকারী পরিবর্তন’ আনার আশ্বাস প্রক্টরের

‎হোসেনপুরে ২নংসিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

শিশু রামিসা হত্যা: আদালতে দোষ স্বীকার করে সোহেলের জবানবন্দি

আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে ১ জন মাদক কারবারি গ্রেফতার

জাবিতে ধর্ষণচেষ্টা: অভিযুক্তকে ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

১০

শিশু রামিসাকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, মাথা বিচ্ছিন্ন করে শৌচাগারে রাখে অভিযুক্ত: পুলিশ

১১

সাংবাদিকদের জন্য বেতন স্কেল জরুরি, সরকার উদ্যোগ নিলে সমস্যার সমাধান হবে: ফাহিম আহমেদ

১২

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে ৫টি চিঠি দিয়েছিল ইউনিসেফ, ১০ বৈঠকে সতর্ক করেছিল

১৩

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, নিশ্চিত হামে প্রাণ গেল ৩ জনের

১৪

ক্ষমতায় আসছে বলে ঢাক-ঢোল পিটিয়েছিল জামায়াত, এখন কোথায় তারা: মির্জা ফখরুল

১৫

বিদ্যুতের দাম ২১-২৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব, শুরু গণশুনানি

১৬

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সুফল তুলে ধরে পিরোজপুরে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

১৭

‎সিরাজগঞ্জে গৃহবধূ মৃত্যুর ঘটনায় কমিউনিটি হাসপাতাল সিলগালা

১৮

গোবিপ্রবি’র একাউন্টিং বিভাগ ও আইসিএমএবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

১৯

নোয়াখালী সদরের পিআইও বিরুদ্ধে চরমটুয়াসহ ৫টি খাল খননে অনিয়ম-দুর্নীতি,৭ কোটি ২০ লাখ টাকা হরিলুটের অভিযোগ

২০