1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার – দৈনিক দেশেরকথা
রবিবার, ১০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আত্রাইয়ে ২২২ পিচ অ্যাম্পুল ও হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার উপজেলা ও পৌরসভায় ১০০ প্রার্থীর নাম ঘোষণা এনসিপির, সময়রেখা প্রকাশে সরকারের প্রতি আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরামে যোগ দিতে রাতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদ সৌদি আরবে সিলেট সরাসরি ফ্লাইট বাস্তবায়ন পরিষদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত চাষাড়ায় ভুয়া র‌্যাব পরিচয়ে প্রতারণা, আটক ২ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তামিল সুপারস্টার থালাপতি বিজয় হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট ইউক্রেন যুদ্ধ ‘শেষের পথে’ দাবি পুতিনের, জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগ্রহও প্রকাশ চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার

চার মাসেই ফের বিচ্ছেদ, ভাঙল আবু ত্বহা-সাবিকুন্নাহারের দ্বিতীয় সংসার

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ রবিবার, ১০ মে, ২০২৬

আলোচিত তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার সংসার ফের ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে। শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবিকুন্নাহার জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে তাদের দাম্পত্য সম্পর্কে টানাপড়েন শুরু হয় এবং এক পর্যায়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিতে বাধ্য হন। তিনি বলেন, তারা নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন এবং দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। তবে নানা কারণে সেই সম্পর্ক টেকেনি। শেষ পর্যন্ত রমজানের চাঁদরাতে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয় বলে জানান তিনি।

জানা গেছে, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম বিচ্ছেদের পর উভয় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উদ্যোগে তাদের মধ্যে পুনর্মিলন ঘটেছিল। পুনরায় সংসার শুরু করলেও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি এবং চার মাসের মাথায় আবারও আলাদা হয়ে গেলেন তারা।

এর আগে দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে গত বছরের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে উভয় পরিবারের মধ্যস্থতায় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তারা আবারও একসঙ্গে জীবন শুরু করেছিলেন। কিন্তু দ্বিতীয় দফার সংসারও শেষ পর্যন্ত টেকেনি।

রংপুরের তরুণ ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ধর্মীয় আলোচনা করে পরিচিতি লাভ করেন। ২০১৭ সাল থেকে অনলাইনে নিয়মিত বক্তব্য দেওয়া শুরু করার পর অল্প সময়েই তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ধর্মীয় নানা বিষয় সহজ ভাষায় উপস্থাপন করায় তার বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক অনুসারী তৈরি হয়।

২০২৩ সালের জুনে ঢাকায় যাওয়ার পথে তিন সঙ্গী ও গাড়িচালকসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনায় আসেন আবু ত্বহা আদনান। কয়েকদিন ধরে তার কোনো খোঁজ না মেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ও নানা জল্পনা তৈরি হয়। আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়িতে ফিরে আসেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনী জানায়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং ঘটনাটির সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে এই ঘটনা তাকে দেশব্যাপী আরও পরিচিত করে তোলে।

এদিকে, বিচ্ছেদের বিষয়ে আবু ত্বহা মুহাম্মদ আদনানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফের আলোচনা শুরু হয়েছে। অনেক অনুসারী এ ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ব্যক্তিগত জীবন নিয়ে অযথা সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park