1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল আজ বিশ্ব গাধা দিবস জিয়াউর রহমানের মাজারে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা নিবেদন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে: শিক্ষামন্ত্রী কলকাতায় অমিত শাহ, রাজ্য সরকার গঠনের তৎপরতা, কাল শপথ

নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু

সঞ্জয় শীল
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি মাঠ থেকে “আগে আসলে আগে বিক্রি” স্লোগানে বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।

প্রতি কেজি ৩৬ টাকা দরে প্রতি মণ প্রতি ১৪৪০ টাকা দরে ধান সংগ্রহ করছেন। যা সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রান্তিক ও সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ হচ্ছে এই ধান। এছাড়া নবীনগর উপজেলা কৃষি অফিসের ভ্যারিফাইড ফেসবুক পেজে নিবন্ধিত ও তালিকাভুক্ত কৃষকদের উপজেলা খাদ্য গুদামে গিয়ে ধান বিক্রিতে আহবান জানানো হয়েছে।

কৃষকের ধান বিক্রি ও উপজেলা খাদ্য গুদামে ক্রয় চলবে আগামী ৩১ আগষ্ট ২০২৬ খ্রিষ্টাব্দ পর্যন্ত বলে জানান কৃষি কর্মকর্তা। সেজন্য কৃষকরা যাতে কোনো ভুগান্তিতে না পরেন কিংবা দালালের খপ্পড়ে না পড়েন সেজন্য স্থানিয় কৃষি উপ-সহকারির সাথে যোগাযোগের জন্য আহবান করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান, আমরা চেষ্টা করছি যে সকল কৃষক ধান বিক্রিতে আগ্রহী উনাদের ধান সংগ্রহ করা ও দালালমুক্ত থেকে সরাসরি সরকারি ন্যায্য মূল্য দান বিক্রি করে কৃষক লাভবান হওয়ার জন্য। আমি সবাইকে আহবান করবো, আপনারা মাঠে কিংবা সরাসরি খাদ্য গুদামে এনে ধান বিক্রি করুন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park