1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক দেশেরকথা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বাগআঁচড়ায় মার্সেল ফুটবল টুর্নামেন্টের জমকালো ফাইনাল অনুষ্ঠিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সরকারি গাছ কর্তনের অভিযোগ কুবিতে কেমিক্যাল সোসাইটির নেতৃত্বে সাকিব ও রিফাত কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু একটি হতাশাগ্রস্ত গোষ্ঠী আছে, যারা সমাজকে অস্থির রাখতে চায়: মির্জা ফখরুল আজ বিশ্ব গাধা দিবস জিয়াউর রহমানের মাজারে জাকসু ভিপি জিতুর শ্রদ্ধা নিবেদন বাসের আগাম টিকিট বিক্রি শুরু, অনলাইনে কেনার নিয়ম

কুড়িগ্রামে র‌্যাবের অভিযানে সাড়ে ৯৩ কেজি গাঁজা জব্দসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সাইফুর রহমান
  • প্রকাশ শুক্রবার, ৮ মে, ২০২৬

“বাংলাদেশ আমার অহংকার”-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র‍্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে র‍্যাব-১৩ এর প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ( ৭ এপ্রিল) রাত ১০. ৩০ ঘটিকায় কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে নুর ইসলাম কে গ্রেফতার করেন।

র্্যাবসুএে জানা যায় নুর ইসলামের নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের খাঁটের নিচ থেকে এসময় ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। 

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অধিনায়কের পক্ষে বিপ্লব কুমার গোস্বামী জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় জব্দকৃত মাদক ফুলবাড়ি থানায় হস্তান্তর ও আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park