1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
লাকসামে মাদকসহ যুবককে পুলিশে সোপর্দ্দ – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে খাল খনন কাজ উদ্বোধন সংসদ সদস্য – ডাঃ বাচ্চু  রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

লাকসামে মাদকসহ যুবককে পুলিশে সোপর্দ্দ

সৈয়দ মুজিবুর রহমান
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

কুমিল্লার লাকসামে মাদকসহ মো. জানে আলম ওরফে জনি (৩০) নামে এক যুবককে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে সোপর্দ্দ করেছে। এ সময় তাঁর কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও বেশ কিছু গাঁজা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ মে) পৌরশহরের রাজঘাট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত ওই যুবক লাকসাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিমগাঁও কাজীপাড়ার মৃত আবদুর রশিদের ছেলে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘটনারদিন সন্ধায় পৌরশহরের রাজঘাট এলাকার একটি ময়দার মিল সংলগ্ন স্থানে ওই যুবক মাদক বিক্রির উদ্দেশ্যে খদ্দরের অপেক্ষা করছিল। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষনিক তাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং বেশ কিছু গাঁজা উদ্ধার করেন এবং তাৎক্ষনিক লাকসাম থানা পুলিশকে সংবাদ দেন।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে স্থানীয় লোকজন আটককৃত ওই যুবককে মাদকসহ পুলিশের নিকট সোপর্দ্দ করেন।

এলাকাবাসী জানান, ওই যুবক দীর্ঘদিন ধরে এলাকার ওঠতি বয়সের তরুণ এবং নানাহ বয়সী মাদকসেবীদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি এবং নিজে সেবন করে আসছেন।

এই ঘটনায় পুলিশ স্থানীয়দের মাদকবিরোধী এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁরা এলাকায় মাদক বিরোধী কার্যক্রম এবং মাদকের বিস্তার প্রতিরোধে আরও কঠোর নজরদারির পরামর্শ দেন।

এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহাম্মদ, ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, মাদকের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম  এবং পুলিশের জিরো টলারেন্স ঘোষণা রয়েছে। তবে এক্ষেত্রে এলাকাবাসীর প্রতি সার্বিক সহযোগিতার আহবান জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park