1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জলাবদ্ধতা নিরসনে খাল খননে জোর দিচ্ছে সরকার: সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শায় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক সংরক্ষিত নারী আসনে এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা পাম্পে ভোগান্তির জন্য তেল বিপণন কোম্পানিগুলোর গাফিলতিকেই দায়ী করলেন জ্বালানিমন্ত্রী জাতীয় কনভেনশন উপলক্ষে দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে নিহত আইআরজিসির ১৪ সদস্য প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালুর চূড়ায় বাবর আলী, গড়লেন নতুন ইতিহাস সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, উদ্বোধন করবেন জলাবদ্ধতা নিরসন প্রকল্প ও ক্রীড়া প্রতিযোগিতা ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার লাকসামে জাতীয় সংসদ সদস্য নিজেইবন্ধ করলেন বাল‍্যবিয়ে

ভাড়াটিয়া বাসা থেকে নারী কনস্টেবলের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার

মোঃ মারুফ হোসেন
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এক নারী পুলিশ কনস্টেবলের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলাপাড়া থানায় কর্মরত সবসময় হাস্যোজ্জ্বল হিসেবে পরিচিত মোসা. মেহেরুন্নেসা উর্মি (২৮)-এর ঝুলন্ত মরদেহ তার ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলাপাড়া পৌর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় একা থাকতেন উর্মি। শনিবার সকালে দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে বাসার মালিক ও প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সহকর্মীরা জানান, উর্মি অত্যন্ত প্রাণবন্ত ও সদালাপী ছিলেন। দায়িত্ব পালনের পাশাপাশি সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। তার হঠাৎ মৃত্যুতে সহকর্মীদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া।

কলাপাড়া থানার পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পেছনে কোনো পারিবারিক, ব্যক্তিগত বা পেশাগত কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park