1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শ্রীপুরে খাল খনন কাজ উদ্বোধন সংসদ সদস্য - ডাঃ বাচ্চু  – দৈনিক দেশেরকথা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
উলিপুরের বাইপাস সড়কের সংযোগস্হল পরিবর্তনের আবেদন  বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকবে না: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইউটিউবে নতুন যাত্রা শুরু করলেন জয়া আহসান আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোবিপ্রবিতে সাইবার নিরাপত্তায় নারীদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডিসিদের একগুচ্ছ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীপুরে খাল খনন কাজ উদ্বোধন সংসদ সদস্য – ডাঃ বাচ্চু  রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল মহানগর ও জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

শ্রীপুরে খাল খনন কাজ উদ্বোধন সংসদ সদস্য – ডাঃ বাচ্চু 

উসমান গনি
  • প্রকাশ রবিবার, ৩ মে, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে পরুলিয়া ও বিন্দাই খালের খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার ইজ্জতপুর এলাকায় পারুলিয়া খালের পুনঃ খনন কাজের উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সাংসদ অধ্যাপক ডা রফিকুল ইসলাম বাচ্চু।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী ইসতিয়াক হোসেন জানান, উপজেলার রাজাবাড়ি ইউনিয়নে অবস্থিত ৩.৪ কিমি পারুলিয়া খাল পুনঃখননের প্রাক্কলিত ব্যয় ৯০ লাখ ৭১ হাজার টাকা আর রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত ২.৪ কিমি বিন্দাই খাল পুনঃখননের প্রাক্কলিত ব্যয় ৬৪ লাখ ৭৯ লাখ টাকা।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দুর্যোগ বাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইউজিপিপি কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের সহযোগিতায়, দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এ কাজ বাস্তবায়ন করছে। খাল দুটি পুনঃখনন কাজের উদ্বোধনকালে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে এ সব খাল খনন করা হচ্ছে। সরকারের পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে খাল, নদী ও জলাধার পুনঃখননের কাজ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের গুরুত্বপূর্ণ এ দুটি খালের খনন কাজ শুরু হলো। তিনি বলেন, ‘খালগুলো পূর্ণাঙ্গভাবে খনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং কৃষি উৎপাদন বাড়বে। কৃষকরা সহজে জমিতে চাষাবাদ করতে

পারবেন, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে শুধু জলাবদ্ধতা নিরসনই নয়, বরং পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র সংরক্ষণ এবং ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, খাল খননকালে যেনো কোনো প্রকার অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিগত সরকার এসব প্রকল্পে ব্যাপক লুটপাট করেছে। তারা দেশ থেকে হাজার হাজার নয়, ৩০ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। যা বাংলাদেশের ছয় বছরের বাজেটের সমান। তারা এ দেশ থেকে পাচার করে পালিয়েছে। কাজেই আমরা লক্ষ্য রাখবো কাজটা যেনো সঠিক ভাবে হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান ভূঁঞা বলেন, প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক তদারকি করা হবে। কাজের মান বজায় রেখে দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, আহবায়ক সদস্য এস এম মাহফুল হাসান হান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তারা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park