1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি – দৈনিক দেশেরকথা
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, পাইলটসহ পাঁচজনের মৃত্যু সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ কাল, প্রস্তুতি সম্পন্ন উজিরপুরে “নতুন কুঁড়ি”জার্সি উন্মোচন, মাঠজুড়ে উৎসবের আমেজ সন্ধ্যার মধ্যে চার জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত ধর্মপাশায় শিক্ষকের টানা অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস প্রশাসনের সিলেটে ৪৬৩৫ কোটি টাকার সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্প উদ্বোধন পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি ইরানের পর কিউবা দখলের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে নতুন বিতর্ক

কুয়েতে পাবলিক বাসে চুরির ঘটনায় প্রবাসীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া আটক ৩ বাংলাদেশি

বিলাল উদ্দিন
  • প্রকাশ শনিবার, ২ মে, ২০২৬

কুয়েতের আল ফারওয়ানিয়া এলাকায়  বাসে যাত্রীদের টার্গেট করে ধারাবাহিক চুরির ঘটনায়। তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।

একটি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের পর ঘটনাটি সামনে আসে। তিনি জানান, বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে বারবার চুরি হচ্ছে। এরপর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং নজরদারি বাড়ায়।

তদন্তের অংশ হিসেবে বাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রায় ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়, যা চুরির অর্থ বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের ও জব্দকৃত অর্থ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park