
কুয়েতের আল ফারওয়ানিয়া এলাকায় বাসে যাত্রীদের টার্গেট করে ধারাবাহিক চুরির ঘটনায়। তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি সমন্বিত অভিযানের মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
একটি পাবলিক ট্রান্সপোর্ট কোম্পানির টিকিট পরিদর্শকের অভিযোগের পর ঘটনাটি সামনে আসে। তিনি জানান, বিভিন্ন বাসে যাত্রীদের কাছ থেকে বারবার চুরি হচ্ছে। এরপর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে এবং নজরদারি বাড়ায়।
তদন্তের অংশ হিসেবে বাসের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। এতে সন্দেহভাজনদের শনাক্ত করা সম্ভব হয়। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রায় ৩৩৩ কুয়েতি দিনার উদ্ধার করা হয়, যা চুরির অর্থ বলে ধারণা করা হচ্ছে। আটককৃতদের ও জব্দকৃত অর্থ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ আরিফ খান
Developed by Shakil IT Park