1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারের চকরিয়া উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে জামালপুরে তেল কম  দেয়ার অভিযোগে  ফিলিং স্টেশনের মালিকের জরিমানা ‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ঈদ পর্যন্ত দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত, নতুন সময় নির্ধারণ

ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান

মাসুদ রানা 
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

কুষ্টিয়া ভেড়ামারার গর্ব এমপি ফরিদা ইয়াসমিনকে বর্ণাঢ্য সংবর্ধনা আজ বৃহস্পতিবার দুপুরে  তার নিজ বাড়ির সংলগ্ন  ২ নং কলোনী মাঠে  এক সংবর্ধনা প্রদান করা হয়। গত ৩ মে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন নিজ এলাকায় আসলে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সংবর্ধনা অনুষ্ঠানে ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম তার সভাপতির বক্তব্য বলেন 

 ফরিদা ইয়াসমিন একজন ত্যাগী ও রাজপথের লড়াকু সৈনিক। কুষ্টিয়ার সন্তান হিসেবে তিনি জাতীয় সংসদে এ অঞ্চলের মানুষের অধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জোরালো ভূমিকা রাখবেন বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “দেশনায়ক তারেক রহমান আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তার মর্যাদা রক্ষা করব। জনগণের অধিকার আদায়ে এবং দলের হাতকে শক্তিশালী করতে আমি নিরলসভাবে কাজ করে যাব।” তিনি আরও বলেন, এই সম্মান কেবল তার ব্যক্তিগত নয়, বরং কুষ্টিয়ার সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তির।

অনুষ্ঠানে নেতা-কর্মীরা তাকে লালন শাহ ব্রিজ  থেকে রিসিভ করে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় আরো বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান আলী, যুগ্ন আহবায়ক জানবার হোসেন, মনিরুল ইসলাম, আসলাম উদ্দিন, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম ডাবলু” সহ  উপজেলা   বিএনপি, , যুবদল, ছাত্রদল ও মহিলা দলের শীর্ষ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park