1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
‘অবৈধ বাংলাদেশি’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল দিল্লি ভেড়ামারায় এমপি ফরিদা ইয়াসমিনকে বিএনপির বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ঈদ পর্যন্ত দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত, নতুন সময় নির্ধারণ সুন্দরগঞ্জে তিস্তার পানি বাড়তেই নৌকা মেরামতে ব্যস্ত চরবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ  মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, প্রেমিক কে  বেকসুর খালাস

বিপিএলের ফিক্সিং ইস্যুতে ক্রিকেটারসহ ৫ জন সাময়িক নিষিদ্ধ, বিসিবির কঠোর পদক্ষেপ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১২তম আসরে ফিক্সিং, বেটিং (জুয়া), দুর্নীতি এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে একজন ক্রিকেটারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবি জানায়, তদন্তে প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতিমূলক আচরণ, তথ্য গোপন এবং বিসিবির অ্যান্টি-করাপশন কর্মকর্তাদের কাজে বাধা দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর ভিত্তিতে চারজনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগের লিখিত জবাব দিতে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।

সাময়িক নিষেধাজ্ঞার আওতায় থাকা চারজন হলেন টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী।

বিসিবির তথ্য অনুযায়ী, মো. লাবলুর রহমানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমের তথ্য যেমন মেসেজ বা কল রেকর্ড মুছে ফেলে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার চাহিদা অনুযায়ী তথ্য প্রদান না করা এবং প্রয়োজনীয় তথ্য ধ্বংস বা গোপন করার অভিযোগ উঠেছে।

অন্যদিকে ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদারের বিরুদ্ধে ম্যাচের ফলাফল বা ম্যাচের গতিপ্রকৃতির ওপর সরাসরি কিংবা পরোক্ষভাবে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। এছাড়া টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকীর বিরুদ্ধে ম্যাচে বাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিকে বিপিএলের আগের কয়েকটি আসরে ফিক্সিং সংশ্লিষ্ট গুরুতর অভিযোগে সামিনুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিসিবি ‘বর্জন আদেশ’ জারি করেছে। বিসিবি জানায়, বিপিএলের নবম, দশম এবং একাদশ আসরে দুর্নীতিমূলক কর্মকাণ্ড, খেলোয়াড়দের কুপ্রস্তাব দেওয়া এবং আন্তর্জাতিক জুয়াড়ি চক্রের সঙ্গে যোগাযোগের দায়ে অভিযুক্ত এই ব্যক্তি নিজের দোষ স্বীকার করেছেন এবং বিসিবির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। ফলে বিসিবি সংশ্লিষ্ট কোনো কার্যক্রমে তিনি আর অংশ নিতে পারবেন না।

এ বিষয়ে বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল বিপিএলের সাম্প্রতিক দুই আসরের অনিয়ম নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। তিনি জানান, নোয়াখালী ও সিলেট কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই সর্বশেষ বিপিএলে অংশ নিয়েছিল। এছাড়া চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি বিসিবি নিজে পরিচালনা করায় বোর্ডের ১৪ থেকে ১৬ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এসব অভিজ্ঞতার প্রেক্ষিতে ভবিষ্যতে খেলোয়াড়দের পারিশ্রমিকের দায় বিসিবি নেবে না বলেও জানিয়েছেন বিসিবি সভাপতি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park