1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
ঈদ পর্যন্ত দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত, নতুন সময় নির্ধারণ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জেলেদের মাঝে জাল বিতরণ।  খাল খননের মাধ্যমে অবৈধ সকল স্থাপনা দখলমুক্ত করতে  হবে: এমপি আবুল কালাম সুন্দরগঞ্জে সড়ক এখন কৃষকের উঠান, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা চুয়াডাঙ্গায় ৩ কোটি ১৮ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস ঈদ পর্যন্ত দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত, নতুন সময় নির্ধারণ সুন্দরগঞ্জে তিস্তার পানি বাড়তেই নৌকা মেরামতে ব্যস্ত চরবাসী স্কুল ছাত্রীকে ধর্ষণ  মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, প্রেমিক কে  বেকসুর খালাস বরিশালের  ইসলাদী টোল প্লাজা থেকে আনিতা হত্যা মামলার  আসামী হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১২ শিশুর মৃত্যু, অর্ধেকই ঢাকায় চাঁদাবাজি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগঝালকাঠিতে ছাত্রদল সদস্য সচিবের কুকর্মের ভিডিও ভাইরাল

ঈদ পর্যন্ত দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত, নতুন সময় নির্ধারণ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের দোকানপাট ও বিপণিবিতানের খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে বলে জানিয়েছে দোকান মালিক সমিতি।

বৃহস্পতিবার (৭ মে) এ তথ্য জানায় সংগঠনটি। এর আগে জ্বালানি সংকটের কারণে দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার নিয়ম চালু ছিল।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এক ভিডিও বার্তায় বলেন, ঈদ সামনে রেখে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা বা বাড়তি বিদ্যুৎ ব্যবহার না করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, জ্বালানি সংকটের কারণে সরকার গত ৩ এপ্রিল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশনা দেয়। পরে ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করে ৫ এপ্রিল থেকে এক ঘণ্টা সময় বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়।

তবে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সময় বাড়ানোর তথ্য জানানো হলেও সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park