1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ – দৈনিক দেশেরকথা
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
চামড়া সংরক্ষণে বিনামূল্যে লবণ দেবে সরকার ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পর্যায়ক্রমে সেনাবাহিনীকে মাঠ পর্যায় থেকে প্রত্যাহারের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম, পাত্রী কে? প্রথম দেখেই কাকের প্রেমে পড়ে গেছি: ভাবনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ভর্তুকির হারভেস্টার নিচ্ছে অতিরিক্ত ভাড়া, শ্রমিক সংকটে বিপাকে কৃষক ইউনূস, আসিফ নজরুল ও শফিকুল আলমদের বিরুদ্ধে মামলার আবেদন শুক্রবার নারায়ণগঞ্জে যাচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারী

১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

দেশেরকথা ডেস্ক:
  • প্রকাশ বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

শিশু ও কিশোরদের ১৬ বছর বয়স পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) লিগ্যাল ভয়েস ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সানাউল্লাহ নূরী এই নোটিশ পাঠান।

নোটিশে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অনুরোধ জানানো হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে এই নোটিশ পাঠানো হয়।

নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির ১৫ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং অপব্যবহার রোধে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

নোটিশে উল্লেখ করা হয়, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টিকটক, স্ন্যাপচ্যাট ও ইউটিউবের ব্যবহার শিশু-কিশোরদের মধ্যে উদ্বেগজনকভাবে নেতিবাচক দিকে যাচ্ছে। অভিযোগ করা হয়, তারা এসব মাধ্যমের মারাত্মক অপব্যবহার করছে এবং অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমকেন্দ্রিক সহিংসতা ও আসক্তি ভয়াবহ আকার ধারণ করেছে। এতে শিশু-কিশোররা শৈশব হারাচ্ছে, খেলাধুলায় অনীহা বাড়ছে এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।

নোটিশে আরও দাবি করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা, ভুল তথ্যের বিস্তার এবং পর্নোগ্রাফির সহজলভ্যতা শিশু-কিশোরদের মেধা ও মননে মারাত্মক কুপ্রভাব ফেলছে। এর ফলে তারা পড়াশোনায় অনাগ্রহী হয়ে পড়ছে এবং স্কুল-কলেজে যাওয়ার প্রতিও অনীহা তৈরি হচ্ছে।

এছাড়া নোটিশে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটছে এবং তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিতে পড়ছে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, অধিকাংশ অভিভাবকের ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকায় তারা এ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park