1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেও পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ছেন না খলিলুর রহমান জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান ফেসবুকে পরিচয়, তারপর প্রেম— মালয়েশিয়ান তরুণী এখন গৌরনদীর পুত্রবধূ নাজিরপুরে চাঁদাবাজি ও মারধরের মামলায় কলেজ ছাত্রদল সভাপতি সৌরভ গ্রেপ্তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩: সেরা চলচ্চিত্র ‘সাঁতাও’, সেরা অভিনেতা আফরান নিশো হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি করে ভাঙারিতে বিক্রি, গ্রেপ্তার ২ লক্ষ্মীপুরে এনসিপির কেন্দ্রীয় নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী কটিয়াদীতে হত্যা মামলার আসামিরা জামিন পেয়েই হত্যা চেষ্টা, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন

আশুলিয়ায় বেতন-বোনাস ও নিরাপদ ঈদযাত্রার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ বুধবার, ৪ মার্চ, ২০২৬

আশুলিয়ায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ এবং নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কারখানার শ্রমিকরা অংশ নেন।

বক্তারা বলেন, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর পরিবহন ভাড়া কয়েকগুণ বেড়ে যায়। পাশাপাশি সড়কে চাঁদাবাজি, চুরি-ছিনতাই ও তীব্র যানজটের কারণে শ্রমিকদের দুর্ভোগ চরমে পৌঁছে। সময়মতো বেতন-বোনাস না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে স্বস্তিতে ঈদ উদ্‌যাপন করাও অনিশ্চিত হয়ে পড়ে।

এ সময় শ্রমিকরা আগামী ২০ রমজানের মধ্যে চলতি মাসের বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানান। একই সঙ্গে নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

কর্মসূচি শেষে শ্রমিকরা তাদের দাবি পূরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park