1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ। শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ, দেশব্যাপী বিএনপির নানা কর্মসূচি মা হলো পাগলি বাবাত হলো না কেউ সড়ক দুর্ঘটনায় নাজিরপুরের একই পরিবারের প্রাণ হারিয়েছে ৩ জন স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ জাতীয় ঈদগাহে প্রধান জামাত সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কালশীর বস্তিতে ভয়াবহ আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিসের অভিযান প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যা, গ্রেপ্তার যুবক ঈদযাত্রায় দুই মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ সুন্দরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, নিহত জেলা জজ আউয়াল সরকার

সাভারে এআইভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা: বেকার যুবকদের দক্ষতা বাড়াতে সরকারের উদ্যোগ

কাউসার আহমেদ
  • প্রকাশ বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

সারা দেশে বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে সরকার। এ লক্ষ্যেই সাভারে অনুষ্ঠিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা।

বুধবার দুপুরে সাভারের ব্যাংক টাউন এলাকায় যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রশিক্ষণ: যুব সমাজের উন্নয়ন’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, বেকার যুবকদের দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী আরও জানান, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। মোবাইলভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের স্বাবলম্বী করে তোলার পরিকল্পনাও রয়েছে সরকারের।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান এবং যুব উন্নয়ন একাডেমির অধ্যক্ষ সেলিম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দক্ষতা উন্নয়নের মাধ্যমে তরুণদের এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park