1. admin@daynikdesherkotha.com : Desher Kotha : Daynik DesherKotha
  2. arifkhanjkt74@gamil.com : arif khanh : arif khanh
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৫ হাজার ৪৮২ টাকা শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বায়ু লিক, জরুরি সতর্কতা তুলে নিল নাসা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মোবাইল কোর্ট, লার্ভা পাওয়া গেলে জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী আওয়ামী লীগের দুর্নীতি ও পাচারের বোঝা এখনো বহন করছে দেশ: তথ্যমন্ত্রী কুয়েত ও বাহরাইনের দিকে সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির সতর্কতায় ব্যর্থ বিএসএফ শ্যামনগরে আ’লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮ যমুনা সেতু সংযোগ মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট, চরম দুর্ভোগে ঢাকামুখী যাত্রীরা

দেবিদ্বারে আওয়ামীলীগের ঝটিকা মিছিলের পর ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

নাজমুল হাসান
  • প্রকাশ শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লার দেবিদ্বারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার অংশে ঝটিকা মিছিলের পর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জনের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগে দায়ের হওয়া মামলায় এবং বাকি ৭ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে যুবলীগ কর্মী মো. জালাল (২৮); ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে ও সুবিল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আল আমিন সরকার (৩৮); বুড়িরপাড় গ্রামের মোহর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী হরমুজ মুহুরী (৫০) ও মোশারফ হোসেন (৫৪); সাবেরপুকুরপাড় গ্রামের গোলাম মোস্তফার ছেলে ছাত্রলীগ সদস্য গোলাম কিবরিয়া (২২); বরাট গ্রামের মো. সেলিমের ছেলে যুবলীগ সদস্য মো. সুজন (২৬); পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭) ও আবুল কালাম ভোলা (৪০); বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭); দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের পৌর যুবলীগের সহসভাপতি আল আমিন (৪২), একই গ্রামের মো. সৃজান (১৮), মো. সফিকুল ইসলাম (২৩) এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. বিল্লাল হোসেন (৪৪)।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ১১ জন এজাহারভুক্ত আসামি এবং বাকি ১০-১৫ জন অজ্ঞাতনামা। গ্রেপ্তারকৃত ১৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
এই সাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া কপি করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।কপিরাইট @২০২০-২০২৫ দৈনিক দেশেরকথা কর্তৃক সংরক্ষিত।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park