গ্ৰেফতারকৃতরা হলেন সরিষাবাড়ী উপজেলার কাউয়ামারা গ্রামের ঠান্ডু মিয়ার ছেলে মোঃ আলাল (২৬) ও তার ভাই মোঃ দুলাল (২৫) ইসমাইল হোসেন এর ছেলে শ্রাবণ (২৭), স্থল গ্রামের আব্দুল আজিজ এর ছেলে মোঃ শামীম (২৭)।
৯ সেপ্টেম্বর ভোর রাতে ২৬ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন অর্ণব কবির পাপণের নেতৃত্বে উপজেলার কাউয়ামারা ও স্থল গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় গ্ৰেফতারকৃতদের নিকট থেকে পাওয়া গেছে,বাটন ফোনসেট ৫টি, অ্যান্ড্রয়েড ফোনসেট ৯টি, আইফোন সেট ১টি, মোবাইল সিমকার্ড ৪১টি, মেমোরি কার্ড ২টি, ডেবিট/ক্রেডিট কার্ড ৪টি, পাসপোর্ট ২টি, জাতীয় পরিচয়পত্র ৫টি, ল্যাপটপ ১টি, সিপিইউ ২টি, মনিটর ১টি, নগদ ২০,৪২৯ টাকা উদ্ধার করা হয়েছে ।
পরে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি অনলাইনে জুয়া খেলার সঙ্গে যুক্ত আছেন । এলাকাবাসী আরো জানান, জুয়া খেলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রত্যেকেই বিলাস বহুল বাড়ি করেছে। এলাকার অনেকেই জুয়া খেলার সাথে জড়িত । ক্যাসিনো খেলার হাত থেকে যুব সমাজকে রক্ষা করাতে হলে আরো অভিযান চালিয়ে জুয়া খেলা সম্পূর্ন ভাবে বন্ধের দাবি জানিয়েছেন প্রশাসনের নিকট এলাকাাবাসী।